বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সম্পদ হারাতে শুরু করেছে বিএনপি নেতারা!

 

নিজস্ব প্রতিবেদক : প্রায় একযুগ ধরে রাজনৈতিক মাঠে অনুপস্থিত বিএনপি। এক এগারোর পর থেকে নানান ভাবে হামলা মামলা ও সরকারের চাপের মুখে পড়েছে বিএনপি নেতারা। কেন্দ্র থেকে তৃণমুল পর্যন্ত সব পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী রয়েছে আত্মগোপনে।পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির অনেক নেতা। অপহরণ, খুন, গুম ও হয়রানির শিকারও হয়েছেন অনেকে। বিএনপির এই অবস্থার জন্য আসলে দায়ী কে?, এ প্রশ্ন এখন বিএনপি নেতাকর্মীসহ বিএনপি মনা সাধারণ মানুষেরও।

12-1

তবে গণমাধ্যম সূত্রে দেখা যায়, বিএনপির এই অবস্থার জন্য দায়ী দলের অন্তর্কোন্দল, বিভিন্ন বিষয়ে খালেদা-তারেকের দ্বিমত, বিএনপির একাধিক নেতার সঙ্গে সরকারের আঁতাত, রাজ পথে নেতাকর্মী না থাকাসহ অনেক বিষয়। তবে এই বিষয়গুলো খুব সু-কৌশলে এড়িয়ে যাচ্ছে বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের আইনশৃঙ্খলাবাহিনীর দমন-পীড়ন এবং সরকারের অগণতান্ত্রিক আচারণের জন্যই মাঠের রাজনীতিতে থাকতে পারছে না বিএনপি। সেটা যাই হোক তারা হয়তো একভাবে সামলে নিবেন।

তবে খালেদা জিয়াকে রাজধানীর মঈনুল রোডের বাড়ি ছাড়তে হয়েছে। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাদের সম্পদ হারাতে শুরু করেছেন। যদি এভাবে চলতে থাকে। তাহলে বিএনপি ভবিষ্যত কি?

সম্প্রতি বিএনপির একজন সিনিয়র নেতা বিশ্বখ্যাত আইনজীবী ব্যরিস্টার মওদুদ আহমদের রাজধানীর গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সরকারের দাবি এই বাড়ি অবৈধ। অপরদিকে মওদুদ আহমদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। হয়তো বিএনপির আরও অনেক নেতা সম্পদ হারানো আতঙ্কে ভুগছেন। তাই বিএনপির এখন উচিত, হয় রাজনীতি করা, না হয় রাজনীতি ছেড়ে দেয়া।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত