,

নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্রিটিশ হাইকমিশনারের

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে ব্লেক এ কথা বলেন।হাইকমিশনার জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো পরিবহনে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সময় হয়নি।

3570_137336

 

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে তা থাকবে কি না তা নিয়ে কথা হলেও উঠে আসে দেশের সাম্প্রতিক জঙ্গি হামলা ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি। বাংলাদেশ ভ্রমণে মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের জারি করা নতুন সতর্কবার্তা নিয়েও কথা বলেন তোফায়েল ও ব্লেক। আলোচনা হয়, সরাসরি বিমানে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞার কারণে দুই দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব নিয়ে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাজ্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান হাইকমিশনার। আর পদ্মা সেতু থেকে পটুয়াখালী পর্যন্ত রেললাইন নির্মাণ ও পায়রা বন্দরের উন্নয়নকাজে যুক্তরাজ্য বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

পরে অ্যালিসন ব্লেক বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে। এ সময় কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা তোলার আগে শাহজালাল বিমানবন্দরে লোকবল বাড়াতে ব্রিটিশ হাইকমিশনার তাগিদ দিয়েছেন বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান রাশেদ খান মেনন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে