বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত ও তাহমিদ গ্রেফতার : রিমান্ড চাইল পুলিশ

photo-1470298563রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে গতকাল (বুধবার) দিনগত রাতে গুলশান এলাকা থেকে এবং তাহমিদ হাসিব খানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।ঃ

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তারাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় ৫ জঙ্গি অভিযানে নিহত হয়।

ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন ডিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।