মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের জঙ্গিবাদ-মানচিত্র: বাংলাদেশ আইএসের ‘উঠতি ঘাঁটি’

us_state_department_logoনিউজ ডেস্ক: হোয়াইট হাউস থেকে পাওয়া এক বিশেষ মানচিত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ ইসলামিক স্টেটের (আইএস) উঠতি ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। সন্ত্রাসবাদের সম্প্রসারণ সংক্রান্ত ওই মানচিত্র অনুযায়ী বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কার্যক্রম আগের চেয়ে তিনগুণ বাড়ার কথা জানিয়েছে এনবিসি।

এনবিসি নিউজের ভাষ্য অনুযায়ী, ওই মানচিত্র তৈরি করেছে জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্র (ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার)। ‘বিশেষ ধারা ব্রিফিং তথ্যের’ অংশ হিসেবেই এটি তৈরি করা হচ্ছে। ‘আগস্ট ২০১৬’ তারিখ দিয়ে হোয়াইট হাউস তথ্যগুলো গ্রহণ করেছে।

এই মানচিত্রে আইএসের মূল ঘাঁটি, অফিসিয়াল ঘাঁটি ও উঠতি ঘাঁটি হিসেবে ব্যবহৃত দেশগুলো চিহ্নিত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে ১৮টি দেশে পুরোপুরি সক্রিয় আছে আইএস। মানচিত্রে নতুন একটি বিভাগ তৈরি করা হয়েছে। এখানে মোট ছয়টি দেশের নাম রয়েছে; যেগুলো আইএসের উঠতি ঘাঁটি হিসেবে তৈরি হতে যাচ্ছে। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়া।

মানচিত্র অনুযায়ী আগের চেয়ে তিনগুণ বেশি স্থানে বেড়েছে আইএসের কার্যক্রম। ইরাক ও সিরিয়ার পর মঙ্গলবার তৃতীয় কোনো দেশ হিসেবে লিবিয়ায় আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠতে শুরু করে, জঙ্গিদের উঠতি ঘাঁটির তালিকায় পরবর্তী সংযোজন কোন দেশ? এমন পরিস্থিতিতেই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সম্প্রসারণ নিয়ে হোয়াইট হাইসের তৈরি করা বিশেষ ধরনের এ মানচিত্র প্রকাশ পায়। চলতি মাসেই এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মার্কিন সামরিক বাহিনী ২০১৪ সালে আইএসকে ধ্বংস করতে অভিযান শুরু করে। তখন মাত্র সাতটি দেশে এ কার্যক্রম চলত। ২০১৫ সালে ১৪ দেশে আইএসের কার্যক্রম চলত।

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০