,

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াবাসহ আটক

arrest__122492চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন মজুমদার ও তার ভাই রানাসহ তিনজনকে ৫১৭ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার দুপুরে আটকদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

অপর দুইজন হলেন- ডাইল বাবুল ও কলোনির শাহাজাহান বেপারি।

ডিবি পুলিশের তথ্য মতে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আদালত পাড়ায় অভিযান চালানো হয়। এসময় শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন মজুমদারের আদালতপাড়া অফিসে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৩১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর তার ছোট ভাই রানাকে আটক করে তার শরীর তল্লাশি চালিয়ে ১৫৩ পিস ইয়াবা ও তাদের সহযোগী মনিরের কাছে ৫৪ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন মজুমদার রাজনৈতিক দলের অন্তরালে থেকে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে