,

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে মন্ত্রণালয়গুলোর চুক্তি আজ

photo-1470244687নিউজ ডেস্ক : বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সব মন্ত্রণালয় ও বিভাগের চুক্তি হবে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

সব মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট সচিবরা চুক্তিতে স্বাক্ষর করবেন। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হবে তা মূলত একটি অঙ্গীকারনামা। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ চুক্তির প্রবর্তন করা হয়েছে।

সচিব বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ৮৪টি মন্ত্রণালয় ও বিভাগ রূপকল্প ২০২১, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, অন্যান্য কর্মসূচি এবং সুশাসন সংহতকরণের জন্য অঙ্গীকার ব্যক্ত করা হবে এ চুক্তির মাধ্যমে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে