বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তি কর আদায়ে তিন প্রস্তাব ঢাকার দুই মেয়রের

anis_kjhokon_500 রাজধানীতে ভোগের জন্য কোনো পণ্য আমদানি করলে এবং রাজধানীতে উৎপাদিত কোনো পণ্য রপ্তানি করলে নির্দিষ্ট হারে কর আদায় করার প্রস্তাব দিয়েছেন দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। এ ছাড়া সরকার নির্ধারিত করের ওপর উপকর আদায়ের প্রস্তাবও দেওয়া হয়েছে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) সঙ্গে এক অংশীদারি সভায় সিটি মেয়ররা এ প্রস্তাব দেন। এ জন্য এনবি আরের সহযোগিতা চান তাঁরা। সেগুনবাগিচার এনবি আর সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন এনবি আর চেয়ারম্যান নজিবুর রহমান।
দুই মেয়র বলেছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের আওতায় এ ধরনের কর নেওয়ার সুযোগ আছে। এ সময় তাঁরা আইনের কোন ধারায় এ ধরনের কর নেওয়ার সুযোগ আছে, তা তুলে ধরেন।
২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৮২ ধারায় করপোরেশনকে ২৬টি খাতে কর, উপকর, রেট টোল ও মাশুল আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী, নগরীতে ভোগ, ব্যবহার বা বিক্রির জন্য পণ্য আমদানির ওপর কর আরোপ করতে পারবে করপোরেশন। নগরে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রেও কর বসাতে পারবে। এ ছাড়া সরকার কর্তৃক আরোপিত করের ওপর উপকর বসানোর ক্ষমতাও দেওয়া হয়েছে। নগরে পণ্য আমদানি বলতে বিদেশ থেকে পণ্য আমদানি, নাকি সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে পণ্য আনা-তা আইনে পরিষ্কার করা হয়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, নাগরিকদের যথাযথ সেবা দিতে এখন বাড়তি অর্থ প্রয়োজন হয়ে পড়েছে। তাই কোথায় কোথায় রাজস্ব আদায়ের সুযোগ আছে, তা খুঁজতে হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এ শহরের জন্য ভোগ্যপণ্য আমদানি করলে কিংবা এ শহর থেকে পণ্য রপ্তানি করলে যে রাজস্ব আদায় হবে, তা নগরবাসীর জন্য খরচ করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত