,

যুবকের মৃত্যুর জের, গণপিটুনিতে পুলিশ নিহত

policeনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণপিটুনিতে আরিফ নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি করে।

এসময় পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

তাৎক্ষণিক এএসআই ফখরুল পালিয়ে যায়। তবে কনস্টেবল আরিফকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক দাবি করেন, ‘নিহত মতিন মাদক বিক্রেতা। তাকে তল্লাশি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।’

স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধ্তি হবে কেন?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে