,

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা পরিশোধের নির্দেশ

photo-1470215949নিউজ ডেস্ক : আয়কর হিসাবে ৪০৪ কোটি ২০ লাখ টাকা সরকারকে পরিশোধ করতে বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সরকারের করা একটি আপিল মঞ্জুর করে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে ব্র্যাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৯৯৩-৯৪ থেকে ২০১১-১২ পর্যন্ত মোট করবর্ষে ৪০৪ কোটি ২০ লাখ টাকা কর আদায়ে দাবিনামা জারি করে ব্র্যাকের কাছে চিঠি পাঠায় ঢাকার ডেপুটি কর কমিশনার। এর বিরুদ্ধে ট্যাক্স আপিলে মামলা করে ব্র্যাক। আদালত ট্যাক্স আপিলের রায়ে কর কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন।

পরবর্তী সময়ে ট্যাক্স আপিলের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ব্র্যাক। এরপর সংস্থাটি হাইকোর্টে আয়কর রশিদ দাখিল করে। হাইকোর্ট শুনানি শেষে আয়কর কমিশনের ৪০৪ কোটি টাকা চাওয়ার বিষয়টি বাতিল করেন ২০১৪ সালের ১৪ ডিসেম্বর। পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আজ শুনানি শেষে ব্র্যাককে ৪০৪ কোটি টাকা দিতে হবে মর্মে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ