,

বুকের দুধ না পেলে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে

nasim20160802135256-550x303‘নিজ সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। খেয়াল রাখতে হবে। গৃহকর্মীর কাছে বেড়ে ওঠা শিশু অবহেলায় থাকে, মাতৃদুগ্ধ পায় না। এ ধরনের সন্তান জঙ্গি হয়ে ওঠার সম্ভাবনা থাকে’।
মঙ্গলবার (০২ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, প্রকৃতির নিয়মে সন্তানের জন্য মায়ের দুধই সেরা খাবার। আধুনিক যুগের কৃত্রিম দুধের কুফলই বেশি।
নাসিম বলেন, কিছুদিন আগে কল্যাণপুরে নিহত জঙ্গিদের লাশ নিতেও আসেনি পরিবার। বেওয়ারিশ হয়ে আছে। লাভ কি! এজন্য সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। ইন্টারনেটে কি করছে, সেটা খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সন্তানকে নিজে বুকের দুধ না দিলে, গৃহকর্মী দিয়ে লালন-পালন করালে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে।
মহাখালী ৭তলা বস্তি উচ্ছেদের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক এস কে রায় প্রমুখ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে