,

কল্যাণপুরে নিহত জঙ্গি আবদুল্লাহর ‘সহযোগী’ গ্রেফতার

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি আবদুল্লাহর এক সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন (২৩)। জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। তার বাবার নাম দুরুল হুদা।

w_227949_137147

পুলিশ জানায়, রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে আবদুল্লাহ নামে এক জঙ্গি নিহত হয়। এর প্রতিশোধ নিতে বল্লভপুরে আলমগীরের বাড়িতে বৈঠক করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আজ ম্ঙ্গলবার ভোরে নবাবগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়।

আলমগীরের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ছয়টি ককটেল ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি তৎক্ষণাৎ গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, গ্রেফতারকৃত আলমগীরকে আজ মঙ্গলবার বিকালে দিনাজপুর আমলি আদালত-৬ এ হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আলমগীর রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী হিসেবে এলাকায় কাজ করতেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে