,

কংক্রিটের সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

 
নিজস্ব প্রতিবেদক : রাস্তাঘাটের স্থায়িত্ব বাড়াতে বিটুমিনের পরিবর্তে পাথর-বালু-সিমেন্ট ব্যবহার করে কংক্রিটের সড়ক-মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

191137hasina-9

তিনি বলেন, বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি ও রাস্তা পুনর্নিমাণের ব্যয় বাড়ে। এজন্য কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, কারাবন্দীরা যাতে কর্মদক্ষতা অর্জন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী তাঁদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারাবন্দীরা কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে যেসব পণ্য তৈরি করবেন, তা বিক্রির একটা অংশ যেমন তাঁরা পাবেন, পাশাপাশি কারাজীবন শেষে তাঁর এই কর্মদক্ষতা দিয়ে তিনি কর্মসংস্থানের সন্ধানও পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে