বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দেশের সাহায্যকর্মীদের বুলেটপ্রুফ গাড়ি দেবে জাপান

 

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশে কর্মরত নিজেদের সাহায্যকর্মীদের বুলেটপ্রুফ গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দেবে জাপান সরকার। এছাড়া এসব জাপানি কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা শক্তিশালী করতে বিদেশী সরকারগুলোর কাছে আহ্বান জানানোর পরিকল্পনা নিয়েছে তারা।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানাবে।

japan_137073

 

বাংলাদেশে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জাপানের সাত নাগরিক নিহত হন। তারা জাইকার একটি প্রকল্পে যুক্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে জাপান সরকার ওই পদক্ষেপ নিচ্ছে। ওদিকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র প্রেসিডেন্ট শিনিচি কিতোওকার তার পূর্ব নির্ধারিত ঢাকা সফর স্থগিত করেছেন। আগামী ৬ই আগস্ট তার ঢাকা আসার কথা ছিল। জানানো হয়েছে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে জাইকা প্রেসিডেন্ট ঢাকা আসবেন। ঢাকায় জাপান দূতাবাসের যেসব কূটনীতিক ও স্টাফ রয়েছেন তাদের গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে ২ দিন।

জাপান টুডে এ খবর দিয়ে লিখেছে, ঢাকায় সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নিহত হওয়ায় বিদেশে কর্মরত জাপানের সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বুলেটপ্রুফ গাড়ি ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম দেয়ার পরিকল্পনা করছে।

এ বিষয়ে জাপানের সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী সেইজি কিহারা বলেছেন, সন্ত্রাসী হামলার টার্গেটে পরিণত হতে পারেন জাপানিরা। তাই আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে, কোন কিছুর বিনিময় ছাড়া নিরাপত্তা আসবে না। পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার কাছে তিনি এ সংক্রান্ত একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছেন প্যানেল মিটিংয়ে। সেখানে সেইজি কিহারা ওই মন্তব্য করেন। তিনি বলেছেন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা অব্যাহত রাখা উচিত জাপানের। তাই নিরাপত্তা ইস্যুতে সুদৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন। ওই বৈঠকে উপস্থিত অন্যরা পরামর্শ দেন গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে যোগাযোগের বিষয়ে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেছেন, এ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে এ মাসের শেষের দিকে। উল্লেখ্য, গত ১লা জুলাই হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় যে ২০ জনকে হত্যা করা হয় তার মধ্যে ৭ জনই জাপানের নাগরিক। তারা জাইকার একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারা জাপানের অর্থ সহায়তায় উন্নয়নমুলক কাজ করছিলেন।

এ ছাড়া গত মাসে দক্ষিণ সুদানে যুদ্ধকবলিত অঞ্চলে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে যাওয়ার সময় জাপানের সাহায্যকর্মীদের ওপর গুলি করা হয়। নিরাপত্তা সঙ্কটের কারণে দেশটির রাজধানী থেকে দ্রুত বিমানযোগে সরিয়ে নেয়া হয় জাপানি কূটনীতিকদের।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত