,

এবার পিস স্কুল বন্ধের নির্দেশ

170220peace-school_kalerkantho_picভারতীয় বক্তা ও লেখক জাকির নায়েকের আদর্শ অনুসরণে বাংলাদেশে পরিচালিত পিস স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি অনুমোদনহীন পিস স্কুল বন্ধ ও লালমাটিয়ার পিস স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। গত ১১ জুলাই জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুল বিতর্কিত কার্যক্রমে লিপ্ত ছিল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদনহীন পিস স্কুলসমূহ অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন পিস স্কুলসমূহ অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছে। এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় অপর আদেশে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করার জন্য ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে। বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পীস স্কুলটির পাঠদানের অনুমতি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে