বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাইকা প্রেসিডেন্টের ঢাকা সফর স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা চেয়ারম্যান শিনিচি কিটোওকার ঢাকা সফর স্থগিত করা হয়েছে।আগামী ৬ই আগষ্ট তার ঢাকায় আসার কথা ছিল।

jica_137039

তার সফরসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের কথা ছিল।

ঢাকাস্থ জাপান দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির সন্তোষজনক অগ্রগতি হলে জাইকা প্রেসিডেন্ট ঢাকা আসবেন।

এদিকে ঢাকায় থাকা জাপান দূতাবাসের কূটনীতিক ও স্টাফদের গ্রীস্মকালীন ছুটি ২ দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩১শে জুলাই ছুটি শেষ হলেও তা বাড়িয়ে ১৫ই আগস্ট পর্যন্ত করা হয়েছে।

গুলশানে হলি আর্টিজান এ জঙ্গি হামলার ঘটনায় জাপানের সাতজন নাগরিক নিহত হন। তারা জাইকার পরামর্শক হিসেবে ঢাকায় কাজ করতে এসেছিলেন। এ ঘটনার পর জাপান কর্তৃপক্ষ তাদের অফিস ও কর্মীদের নিরাপত্তা বাড়াতে সরকারের কাছে আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে জাপানি প্রতিষ্ঠান ও কর্মীদের নিরাপত্তা বাড়াতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত