,

আমাদের সময়ের মালিকানা নিয়ে আপিলের রায় আজ

pho_122212নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের সময়ের প্রকাশনা নিয়ে নাঈমুল ইসলাম খানের করা আপিল আবেদন (সিপি) শুনানি আজ সোমবার শেষ হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আজ মঙ্গলবার এ বিষয়ে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ আগস্টের কার্যতালিকায় তিন নম্বরে রয়েছে রায়টি।

বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ঈমান আলী ও বিচারপতি নিজামুল হক।

প্রকাশক সৈয়দ মোহাইমেন বক্স কল্লোলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট শরীফ উদ্দিন চাকলাদার ও ব্যারিস্টার এহসানুল করিম। নাঈমুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার আকতার ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আমাদের সময়ের প্রকাশ আইনজীবী সৈয়দ মোহাইমেন বক্স কল্লোল বলেন, ২০১২ সালে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের সিভিল পিটিশন (সিপি) করেন নাঈমুল ইসলাম খান। ওই আবেদনের শুনানি গত ১৭ জুলাই থেকে অনুষ্ঠিত হয়। সোমবার শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আমাদের সময়ের বর্তমান মালিক ইউনিক গ্রুপ। পত্রিকাটির সম্পাদক ইউনিক গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. গোলাম সারোয়ার। প্রকাশক সৈয়দ মোহাইমেন বক্স কল্লোল।

২০১২ সালের ৮ আগস্ট নাঈমুল ইসলাম খানের রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। প্রকাশক হিসেবে সৈয়দ মোহাইমেন বক্স কল্লোলের এ পত্রিকা প্রকাশের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেন। রায়ে আমাদের সময়ের প্রকাশনা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশই ‘সঠিক’ ছিল বলে উল্লেখ করা হয়।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) দেয়া এক আদেশ অনুযায়ী এসএম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্ব নেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান একটি রিট আবেদন করলে হাইকোর্ট ২০১২ সালের ১৬ জানুয়ারি তা স্থগিত করে দেন। একই সঙ্গে হাইকোর্ট নাঈমুল ইসলাম খানকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করার আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। আদালতের ওই আদেশের পর ওই বছরের ১৭ জানুয়ারি আবারও নাঈমুল ইসলাম খানের প্রকাশনায় আমাদের সময় প্রকাশিত হতে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে