বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১০ জেলায় বন্যা বিপর্যয়ে মৃত্যু ৪০, রোগাক্রান্ত ৩০২২

FLOOD20140901131917নিউজ ডেস্ক : দেশের ১০টি জেলার ৩৮টি বন্যাদুর্গত উপজেলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। বন্যায় গত ৭ দিনে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। আর বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ হাজার ২২ জন। এর মধ্যে পানিতে পড়েই মৃত্যু হয়েছে ৩৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া গত ৭ দিনের তথ্যে দেখা যায়, গত ২৫ জুলাই থেকে বন্যা কবলিত অঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ শুরু করে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জামালপুর জেলার ৫৩টি ইউনিয়ন। গত ৩১ জুলাই ২৪ ঘণ্টায় এ জেলায় রোগাক্রান্ত হয়েছেন ২০৩ জন এবং এর আগে ৭ দিনে মৃত্যু হয়েছে ১৬ জনের।

বন্যা কবলিত অঞ্চলগুলোতে ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাসজনিত রোগ, বজ্রপাত, সাপের কামড়, পানিতে ডুবে মৃত্যু, চর্মরোগ, চোখের প্রদাহ, আঘাত এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক অসুস্থতাকে বিবেচনায় নেওয়া হয়েছে।

দেশের ১০ জেলায় ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত ২৪৩টি বন্যা কবলিত ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৪ জন, তবে কারো মৃত্যু হয়নি। শ্বাস-প্রদাহজনিত রোগে (আরটিঅাই) ৩১৩ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়নি কারো। তবে এখন পর্যন্ত কেউ বজ্রপাতে আক্রান্ত হননি। সাপের কামড়ে ৬ জন আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২ জন। চর্মরোগে আক্রান্তের সংখ্যা ১৬২ জন, চোখের প্রদাহে ভুগছেন ১৮৫ জন।

বিভিন্ন ধরনের আঘাতে ২০৭ জন আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি। এছাড়াও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। তবে মৃত্যুর সংখ্যা শূন্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক বা পরিচালকদের দেওয়া তথ্য মতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে।

আক্রান্ত জেলা জামালপুরে ৭টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং ৮১টি মেডিকেল টিম কর্মরত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। কুড়িগ্রামের ৫০টি ইউনিয়নে ৩১ জুলাই আক্রান্ত হয়েছেন ৯৭ জন। আর ৭ দিনে মৃত্যুর সংখ্যা ১০ জন।

সিরাজগঞ্জের ৩৬টি ইউনিয়নে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬ জন এবং ৭ দিনে মৃত্যুর সংখ্যা ৯ জন। গাইবান্ধায় ৩০টি ইউনিয়নে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ জন এবং ৭ দিনে মৃত্যুর সংখ্যা ৫ জন।

বন্যা আক্রান্ত অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, মানিকগঞ্জ, পঞ্চগড়। এসব জেলায় ডায়রিয়া ও আরটিআই’তে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক। তবে কোনো মৃত্যুর ঘটনা নেই।

গত ২৪ ঘণ্টায় বন্যা কবলিত ১০টি উপজেলায় বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৩ জন।

সূত্র: বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত