,

আখাউড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

lasudderডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দীপ্তি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুরের রবিন, রাজীব ও সজীব নামে তিন যুবক আখাউড়া পৌরশহরের দীপ্তি আবসিক হোটেলে ওঠে এবং তিনটি সিঙ্গেল রুম ভাড়া নেয়।

শুক্রবার সকাল ৯টার দিকে তাদের মধ্যে দু‌‌‌’জন ম্যানেজারের কাছে চাবি জমা দিয়ে হোটেল ত্যাগ করে। তবে একটি রুমে তালা ঝুলানো থাকে। ওই রুমে কোনো সাড়া-শব্দ না পেয়ে রাত ১১টার দিকে হোটেল মালিক ও ম্যানেজার বিষয়টি থানা পুলিশকে অবগত করে।

পরে, রাত ১২টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ারের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল তালাবদ্ধ রুমে ঢুকে এক যুবকের লাশ উদ্ধার করে। লাশের মাথা ও নাক থেতলানো ছিল এবং লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোটেল ম্যানেজার মনিরকে থানায় নিয়ে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি