বিলুপ্ত ছিটমহল বাসীর তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক : ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় বিলুপ্ত ছিটবাসীর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ নাগরিক ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করেছে। আজ সোমবার স্থানীয় পর্যায় থেকে এসব ভোটারের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ( ইসি)।কমিমন সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাড়ে ১০ হাজার ছিটমহলের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আড়াই হাজার এখনো ছবি তুলতে আসেন নি।দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাশিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল গত ১ অাগস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়।একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।৩৭ হাজারেরও বেশি নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকাভূক্ত করার জন্যে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ শেষ হয়েছে সম্প্রতি।
সূত্র জানায়,বিলুপ্ত ছিটমহলে ভোটারযোগ্য ১৩ হাজার ১০৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এরমধ্যে ছবিসহ নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৫শ’ জনের বেশি। তারা ভোটার তালিকাভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র পাবেন। বাকি আড়াই হাজার এখনও ছবি তুলতে আসেন নি।”১ অগাস্ট নিবন্ধিত নাগরিকদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যারয়ে।যারা এখনো ছবি তুলেন নি তারাও আগামী দু’সপ্তাহের মধ্যে নির্বাচনী অফিসে এসে নিবন্ধিত হতে পারবেন; বাদ পড়ারাও চাইলে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। যারা নিবন্ধিত হয়েছেন তাদের বিষয়ে দাবি-আপত্তিও করা যাবে এ সময়।
আগামী আগামী ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে। বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার করা শেষ না হওয়ায় অন্তত ২৭টি ইউপি নির্বাচন করা যায় নি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনেরও ব্যবস্থা নেওয়া হবে।
ছিটমহলে ইসির তথ্য: ভোটারে নারীরাই এগিয়ে:-
বিলুপ্ত ছিটে অধিবাসী ৩৭ হাজার ৯৩৬ জন। এরমধ্যে আঠারো বা তার বেশি বয়সী নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে (২৬ জুলাই পর্যনন্ত) ১৩ হাজার ১০৮ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৬৯০ জন ও নারী ৬ হাজার ৪১৮ জন।ভোটার হিসেবে ছবি তোলে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ২২৭ জন; এতে পুরুষ ৫ হাজার ১০৩ জন ও নারী ৫১১৪ জন।পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে নাগরিকের সংখ্যা ১৯ হাজার ৮৫২ জনের মধ্যে তথ্য সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬০ জনের। নিবন্ধিত হয়েছেন ৭ হাজার ১৭ জন।
লালমনিরহাটে ৮ হাজার ৪৫২ জন নাগরিকের মধ্যে তথ্য সংগ্রহ হয়েছে ৭৬১ জনের। ছবি তোলে নিবন্ধিত হয়েছেন ৬৯৪ জন।কুড়িগ্রামে ৭ হাজার ৭৭২ জন নাগরিকের মধ্যে ৩ হাজার ১০২ জনের তথ্য নেওয়া হয়েছে। ছবি তোলে নিবন্ধিত হয়েছেন ২ হাজার ৩৫৪ জন।বিলুপ্ত ১১১ ছিটমহলে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহ চলে ১০ জুলাই থেকে ১৬ পর্যন্ত। ছবি তোলা ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।











