,

ভূমিষ্ঠ হলো গুলশান হামলায় নিহত এসি রবিউলের কন্যা

robiul_._._._নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা রবিবার দিবাগত রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি।

নিহত এসি রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস বলেন, রাত সাড়ে ১২টা ২৮মিনিটে এনাম মেডিকেলে রবিউলের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

জানা যায়, আজ সোমবার সকালে অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু উম্মে সালমার শারীরিক কিছুটা জটিলতা দেখা দেয়ায় রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কতৃর্পক্ষ।

হাসাপাতাল সূত্রে খবর, মা মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন। মা উম্মে সালামাকে পোস্ট অপারেটিভ বেডে আর কন্যাকে রাখা হয়েছে শিশু নিবিড় পরিচর্যা বিভাগ-এনআইসিইউতে রাখা হয়েছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বাধা দিতে গেলে গুলিতে বনানী থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ ও ডিবির সহকারী কমিশনার রবিউল করিম মারা যান। নিহত রবিউল ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে যোগ দেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের মাদক টিমে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিবাড়ি গ্রামে। নিহত রবিউলের প্রথম সন্তান সাজিদুল করিমের বয়স সাত বছর। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে