,

নূর হোসেনের স্ত্রী গ্রেফতার

নূর হোসেনের স্ত্রী গ্রেফতারনিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে দুদক। সোমবার (১ আগষ্ট) সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সস্প্রতি রাজধানীর রমনা থানায় নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রুমা আক্তারকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার পরিবারের নামে বেনামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদের হিসাব দেখান।

ওই সম্পদ বিবরণীতে তার স্ত্রী রুমা হোসেনকেও একটি বাড়িসহ বেশ কিছু সম্পদের মালিক দেখানো হয়। তাই রুমা হোসেনের নামে উল্লেখ করা সম্পদগুলো সঠিক কিনা তা জানতে গত ২২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিশ পাঠায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা। তদন্ত শুরু করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জুলফিকার আলী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সোমবার সকাল ৭ টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে নূর হোসেনের বাসা থেকে তার স্ত্রী রুমা আক্তারকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে