বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারিনি, স্বীকার করতে লজ্জা নেই: দুদক চেয়ারম্যান

 
নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ বিশ্বাস করতে চায় না আমরা (দুদক) দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। অবশ্য আমরা দুর্নীতির বিরুদ্ধে সেই রকম কাজ করতে পারিনি বলেই দেশের মানুষের এই বিশ্বাসহীনতা। এটা স্বীকার করতে আমার একটুও লজ্জা নেই বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

download

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের ওপর মানুষের বিশ্বাস আছে কি নেই আমি এই তর্কে যাবো না, তবে এটা সত্য মানুষ বিশ্বাস করতে চায় না, যে দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। আমরা সেই রকম কাজ করতে পারিনি বলেই দেশের মানুষের এই বিশ্বাসহীনতা, এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, এটাই সত্য। আর এই দায় বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মনে করেন তিনি।’

দুর্নীতির সংজ্ঞা নিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির সংজ্ঞা রিকশার পেছনে লেখা আছে। বিবেক ও নীতির বাইরে যা আছে তাই দুর্নীতি।’

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে জাতির জীবনে অন্ধকার নেমে আসবে। যদিও সরকার বিষয়টি অনুধাবন করে শিক্ষাক্ষেত্রে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগে দুর্নীতি প্রতিরোধে কাজ করা আপনাদের দায়িত্ব। তাই আপনারা প্রকল্পের দিকে লক্ষ রাখবেন। যদি বুঝতে পারেন প্রকল্প বা অন্য ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে তাহলে কমিশনকে তথ্য দিয়ে সহায়তা করবেন।’

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের কোন ঘাটতি বা দুর্বলতা নেই। শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নয় বরং দেশের প্রতিটি নাগরিকই এই আইনের আওতাভুক্ত। তবে আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই আমরা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী তথা সধারণ জনগণকে সাথে নিয়ে দুর্নীতি বিরোধী কর্মসূচী চালিয়ে যাব। এক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি ও হয়রানি মুক্ত সরকারি পরিষেবা নিশ্চিত করা।

এ মতবিনিময় সভায় কমিশনের পক্ষে বক্তব্য রাখেন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান মডারেট করেন কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক রওশন আর জামান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তফা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিক আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব শায়লা ফারজানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ওহাব খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ