,

গুলশান-বনানীর মতো সারাদেশে বিদেশিদের নিরাপত্তার দাবি ইইউ’র

nnnnnnnnnnnnnnnnnnn_136852সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় গুলশান-বনানীর মতো সারাদেশে বিদেশিদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।রোববার বেলা ১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক শেষে পিয়েরে মায়াদুন এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশিদের অবস্থান তুলে ধরে মায়াদুন বলেন, গুলশান ও শোলাকিয়ার মতো ঘটনাগুলো বিদেশিদের উদ্বিগ্ন করেছে। এসব ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাংলাদেশকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশিদের আস্থা ফিরে আসে।

পিয়েরে মায়াদুন আরো বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকাগুলোর নিরাপত্তা গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সারা বাংলাদেশের। দেশের ১৬ কোটি মানুষ নিরাপদ বোধ করলে এ দেশে ব্যবসাসহ বিভিন্ন কারণে এ দেশে বসবাসকারী বিদেশিরাও নিরাপদ বোধ করবেন। বেসরকারি খাতসহ সব ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পিয়েরে মায়াদুন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। গুলশানের ঘটনায় তাদের চোখ-কান খুলে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে