বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি দমনে আইনের সংশোধন চায় ইউজিসি

163796নিউজ ডেস্ক : জঙ্গি দমনে আইনের সংশোধন চায় ইউনির্ভাসিটি গ্র্যান্ট কমিশন (ইউসিজি)। সংস্থাটি বলছে, ১৯৭৩ সালের যে আইন আছে তা সংশোধন করা প্রয়োজন।

রবিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি তুলে ধরা হয়। রাজধানীর শেরে বাংলা নগরের ইউজিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ বেসরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নয়। এই সমস্যা শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদের মধ্যেও সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে এই সমস্যা দেশের সকল ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য হতে দেখা যাচ্ছে জঙ্গিবাদের সমস্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের আরও বেশি। এটিকে দেখতে হবে একটি জাতীয় সমস্যা হিসেবে, বুঝতে হবে একটি বা দুটি প্রজন্মের সমস্যা হিসেবে। এর কারণ খুঁজতে গিয়ে দেখা যাবে তার নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ আছে। তবে এই মুহুর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন জঙ্গিবাদ পবিত্র ইসলাম ধর্মের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী সেই সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে গণসচেতনতা গড়ে তোলা এবং এই সমস্যা দূর করতে তাদের সম্পৃক্ত করা।

তিনি বলেন, সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামীকাল ১ আগস্ট দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও বাংলাদেশ আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসায় সকলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, উদ্ভুত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ভাড়া দেওয়া নিয়ে হয়রানি করা হচ্ছে। যা মোটেই কাম্য নয়। তারা সবাই আমাদের সন্তান। আবাসন ব্যবস্থার অপ্রতুলতার কথা চিন্তা করে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে দেখার আহবান জানান ইউজিসি চেয়ারম্যান।দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত