বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ প্রকাশ

1469958813নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়ার মতো ঘটনা সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে বলে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।

রোববার সচিবালয়ে ইইউয়ের বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের সঙ্গে বৈঠক শেষে
তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব বিদেশি ব্যবসা-বাণিজ্য করছে তাদের নিরাপত্তাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তাদের নিরাপত্তায় প্রয়োজনে বিশেষ বাহিনী দেয়া হবে।

তোফায়েল আহমেদ আরো বলেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে ইইউয়ের রাষ্ট্রদূতেরা তার প্রশংসা করেছে। বাংলাদেশে যেসব জঙ্গি মারা গেছে তাদের পিতামাতারা লাশ পর্যন্ত নেয়নি। এটাই হচ্ছে আসল বাংলাদেশ। বাংলাদেশ এ ধরনের ঘটনায় হার মানার দেশ নয়। ভবিষ্যতেও মানবে না।

ইইউয়ের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, শুধু গুলশান ও বারিধারায় নিরাপত্তা জোরদার করলে হবে না। সারা দেশেই নিরাপত্তা দরকার।

বৈঠকে পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও আরো কয়েকটি দেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। সেখানে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত