,

দেশকে পাকিস্তান হতে দেব না : আইজিপি

দেশকে পাকিস্তান হতে দেব না : আইজিপিনিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান নেই। একটি গোষ্ঠী চক্রান্ত করে এ দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে চায়। তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। আমাদের দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মত দেব না।

রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন অ্যাপস ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় এই অ্যাপস তৈরি করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে জঙ্গি, উগ্রবাদী, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য পুলিশকে জানাতে পারবেন। বিদেশ থেকেও অপরাধের তথ্য জানাতে পারবেন প্রবাসীরা। পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানানো যাবে’।

হ্যালো সিটি অ্যাপসটির প্রথমেই রয়েছে জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি। এরপরই রয়েছে বিস্ফোরক। তারপর রয়েছে অস্ত্র। আর সবশেষে রয়েছে আন্তঃদেশীয় অপরাধ। ব্যবহারকারী এর যে কোনোটিতেই প্রবেশ করে অপরাধের তথ্য জানাতে পারবেন।

প্রাথমিকভাবে অ্যাপসটির অ্যান্ড্রোয়েড ভার্সন করা হলেও সপ্তাহখানেক পর এর উইন্ডোজ ভার্সনও চালু করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে