বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি উদঘাটন করবে ‘হ্যালো সিটি’

home-ministerনিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোজিম (সিটি) ইউনিটের ‘হ্যালো সিটি’ অ্যাপস উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অ্যাপসের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসে মদদদাতা এবং অর্থদাতাদের সমূলে উদঘাটন করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানে নিষ্ঠুরতার পরই আমরা এ ধরনের অ্যাপসের কথা ভাবতে শুরু করি। এই অ্যাপসের মাধ্যমে যে কেউ নিজের পরিচয় গোপন রেখে অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে পারবেন।’

তিনি বলেন, এদেশে সব ধর্মের মানুষ যে যার ধর্ম পালন করে। কিন্তু এই সম্প্রীতির ধারাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র এসব নাশকতা ঘটাচ্ছে। এই নাশকতা রোধে আমাদের ‘হ্যালো সিটি’ অ্যাপস কাজ করবে।

একই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘কেউ তথ্য দিলে আমরা তার পরিচয় প্রকাশ করি না। তারপরও অনেকেই পরিচয় দিতে সঙ্কোচ করেন। তাদের জন্য আমাদের এই অ্যাপস কার্যকর ভূমিকা পালন করবে।’

বিপথগামীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এদেশ কখনোই পাকিস্তান, আফগানিস্তান বা সিরিয়া হবে না।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর। কেউ চাইলেই যাতে জঙ্গিবাদের অর্থদাতা, মদদদাতা ও আস্তানা সম্পর্কে যে কোনো তথ্য জানাতে পারেন, সেজন্য আমরা এই অ্যাপসটি তৈরি করেছি।’

ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কাউন্টার টেরোরিজমের (সিটি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, পুলিশের ‘হ্যালো সিটি’ অ্যাপস ব্যবহার করে যে কেউ পরিচয় গোপন রেখেই অপরাধের তথ্য দিতে পারবেন।

চার ক্যাটাগরির যে কোনোটিতেই প্রবেশ করে দেয়া যাবে তথ্য। এর মধ্যে প্রথমে জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি, এরপর যথাক্রমে বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধ।

এখন প্রাথমিকভাবে অ্যাপসটির শুধু অ্যান্ড্রয়েড ভার্সন প্রকাশ করা হচ্ছে। এক সপ্তাহ পরে উইন্ডোজ ভার্সন আসবে বলেও জানানো হয়।

এর আগে সম্প্রতি ‘রিপোর্ট টু র‌্যাব’ নামের একটি অ্যাপস প্রকাশ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই অ্যাপসে অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য ছবিসহ র‌্যাবকে জানানো যায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত