বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের বাঁচাতে আ.লীগ এমপি বদির প্রচেষ্টা, অভিযানে বাধা

bodiকক্সবাজার প্রতিনিধি: টেকনাফে অবৈধ রোহিঙ্গা বস্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বাধা দিয়েছেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সরকার দলীয় ‘আলোচিত’ সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি ও তার সহযোগীরা। তবে বিজিবির অনড় অবস্থানে একপর্যায়ে পালিয়ে বাঁচেন এমপি বদিসহ চার জনপ্রতিনিধি।

শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে অবস্থতি অবৈধ রোহিঙ্গা বস্তিতে এ ঘটনা ঘটে।

অভিযানে জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশনের (আরএসও) আলোচিত নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা মো. ইব্রাহিম এবং একজন সৌদি নাগরিককে আটক করে বিজিবি। তাদের ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছেন বিজিবি কর্মকর্তারা।

তবে অভিযানে বাধা দিলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া প্রভাবশালী এমপি আবদুর বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনকে নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সঙ্গে জঙ্গিদের কী ধরনের সম্পর্ক তা খতিয়ে দেখছে বিজিবি।

বিজিবি টেকনাফের ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ‘শাপলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা ও ত্রাণ বিতরণ করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ওই অভিযানে অংশ নেয় বিজিবি সদস্যরা। এসময় সেখান থেকে আটক হন আরএসও নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা ইব্রাহিমসহ এক সৌদি নাগরিক।’

বিজিবি টেকনাফের ২নং ব্যাটালিয়নের অধিনায়ক আরো বলেন, ‘অভিযান চলাকালে ঘটনাস্থলে অবস্থান নিয়ে বাধা দেন স্থানীয় এমপি আবদুর রহমান বদিসহ টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়ার চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন। তবে একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে ওই চার জনপ্রতিনিধি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটককৃতদের ক্যাম্পে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, অবৈধ রোহিঙ্গা জঙ্গি বস্তিতে বিজিবির অভিযানে কেন বাধা দেয়া হয়েছে এবং আরএসও নেতাদের সঙ্গে তার কী সম্পর্ক এ বিষয় জানতে এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত