বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুন্ডুর কবরস্থান থেকে একের পর এক কঙ্কাল ও হাড়গোড় চুরি

 
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে লাশের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবন্ধ চক্র। সম্প্রতি ৬টি কবর থেকে লাশের হাড়গোড় তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। হরিণাকুন্ডুর তাহেরহুদা ইউনিয়নের গাজীপুর গ্রামের কবরস্থান থেকে কয়েক দিনের ব্যবধানে ৬ ব্যক্তির কঙ্কাল ও হারগোড় চুরি হয়েছে। গ্রামবাসি জানান, ১৩ জুলাই গাজীপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর কবর খুঁড়ে প্রথম কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। এরপর পর্যায়ক্রমে একই গ্রামের নবীন মিয়া, ফজলুর রহমান, ইদ্রিস আলী, বুদো ও নিহাল মন্ডলের স্ত্রী রহিমা খাতুনের কঙ্কাল কবর থেকে চুরি করে নিয়ে যায়।

index_136773

মর কঙ্কাল চুরি হওয়া রমজান আলীর ছেলে হামিদুল ইসলাম হামিদ জানান, তার বাবার কবর থেকে কে বা করা কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এরপর গত ২৬ ও ২৭ জুলাই পর্যায়ক্রমে একই গ্রামের আরো ৫ দিনের কবর খুঁড়ে হাড়গোড় তুলে নিয়ে যায়। নবীন মিয়ার মেয়ে শিলা খাতুন জানান, তার বাবাকে ৬ বছর আগে হত্যা করে লাশ গুম করে রাখে সন্ত্রাসীরা। এক মাস পর পুলিশ গলিত লাশ উদ্ধার করে। বাবার স্মৃতিচিহ্ন হিসেবে তাকে গ্রামের কবরস্থানে দাফন করি। তিনি আরো জানান, মাঝে মধ্যে বাবার কবর জিয়ারত করতে সেখানে যেতাম। কঙ্কাল চুরি হওয়ার পর আমরা চরম ভাবে ক্ষুদ্ধ ও মর্মাহত। একের পর এক কবর থেকে লাশ চুরি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। অনেক গ্রামে রাত জেগে স্বজনরা কবর পাহারা দিচ্ছে। তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। আমি নিজেও গাজীপুরের কবরাস্থানে গিয়ে ঘটনাটি দেখে এসেছি।’ এ নিয়ে মৃত ব্যক্তির স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হরিণাকুন্ডুর থানার এসআই নিপ্পন জানান, ঘটনাস্থলে গিয়ে কবরস্থানগুলো গর্ত করা দেখা গেছে। কি উদ্দেশ্যে করা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।