,

দেশের প্রায় ১৫ লাখ মানুষ বন্যা কবলিত

1469865626নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের ১৬ জেলার তিন লাখ ৯৩ হাজার পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে। সরকার সাধ্যমতো তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে।

আজ শনিবার রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বন্যাকবলিত লোকজনকে এ পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা ও সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৭০টি মেডিকেল টিম কাজ করছে।

মায়া জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদারকি দল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের বিত্তবানদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ