,

১৯ নদ-নদীর পানি বিপদসীমার উপরে

1469809962-1বন্যায় ভাসছে কুড়িগ্রাম। এরই মধ্যে আসাম রাজ্যের ধুবড়ী জেলায় ভারতীয়দের সতর্ক করে দিয়ে মাইকে প্রচারণা চালানো হচ্ছে আবারও ভয়াবহ বন্যা আসছে। এই ঘোষণা শোনার পর সীমান্ত ঘেষা কুড়িগ্রামের উপজেলা নাগেশ্বরীর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
এই উপজেলা দিয়ে বাংলাদেশে ঢুকেছে ব্রক্ষপুত্র, দুধকুমার, গঙ্গাধর, ফুলকুমার, শংকোষ নদ-নদী। এ বিষয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অরডিনেশন সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিলউদ্দিন গতকাল রাতে ইত্তেফাককে টেলিফোনে জানিয়েছেন আমাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই।
এদিকে সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলের ভারত ঘেষা জেলাগুলোতে বন্যার পানি নামছে ধীরলয়ে। এই পানি নেমে আসার ফলে দেশের মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এর মধ্যেই যদি আসাম রাজ্য থেকে নতুন করে বন্যার নামতে শুরু করে তাহলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারো অবনতি হবে, যার প্রভাব পড়বে দেশের একটি বড় অঞ্চল জুড়ে।
আমাদের প্রতিনিধিদের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকায় লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে। সেখানকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন দুর্গতরা। বন্যার্তদের মাঝে ছড়িয়ে পড়ছে পানি বাহিত রোগ। সর্বশেষ খবরে জানা গেছে, রেল লাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল রাত সাড়ে আটটায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা ব্রক্ষপুত্র, যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদী সমূহের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসংলগ্ন গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলাসমূহের নিম্মাঞ্চল এবং গঙ্গা-পদ্মা নদীসংলগ্ন রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলা সমূহের নিম্মাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকতে পারে।
ঢাকার আশেপাশের বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষ্যা প্রভৃতি নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে আগামী ২৪ ঘন্টায় সুরমা-কুশিয়ারা নদী এলাকার সিলেট ও সুনামগঞ্জ জেলা সমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে ১৯ নদীর পানি।-ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে