বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম চৌধুরীকে খুঁজছে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের অন্যতম কানাডা প্রবাসী তামিম চৌধুরীকে খুঁজছে পুলিশ।
জঙ্গি সংগঠনে কর্মী সংগ্রহ, জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ এবং অর্থের যোগানদাতাদের অন্যতম এই তামিম চৌধুরী। কল্যাণপুরের জঙ্গি আস্তানায় তার নিয়মিত যাতায়াত ছিল বলে পুলিশ জানাতে পেরেছে।

Tamim1469791103

শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, গুলশানে রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী। কল্যাণপুরের জঙ্গি আস্তানায় তামিম চৌধুরীসহ কয়েকজন যাতায়াত করতেন বলে ওই বাসা থেকে গ্রেপ্তার জঙ্গি হাসান জানিয়েছে।

তিনি বলেন, তামিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার ব্যাপারে অনেক তথ্য এসেছে। এ সব তথ্য গ্রেপ্তার জঙ্গিরা জানিয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ অভিযানের পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার জঙ্গি রাকিবুল হাসান ওরফে রিগ্যান জানিয়েছে- এজাহারভুক্ত আসামি তামিম চৌধুরী ও অজ্ঞাতনামা অনেকে তাদের কল্যাণপুরের ফ্ল্যাটে আসতেন। ধর্মীয় বিষয়ে বলতেন এবং জিহাদে উদ্বুদ্ধ করতেন। তারা প্রয়োজনীয় টাকা-পয়সা দিয়ে যেতেন।

তামিম চৌধুরীকে খুঁজতে দেশব্যাপী ব্যাপক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার মিরপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান এবং পুলিশের ওপর জঙ্গিদের হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি তামিম চৌধুরী ছাড়া বাকিরা হলেন- ইকবাল, রিপন, খালেদ, মামুন, মানিক, জোনায়েদ খান, বাদল, আজাদুল ওরফে কবিরাজ। রাকিবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আসামি করা হয়েছে। মামলাটি মিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম বাদী হয়ে দায়ের করেন।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজন বেকারীতে জঙ্গিরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জনের মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে গুলশান থানায় মামলা করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত