,

কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বন্দীদের স্থানান্তর শেষ

jial2বন্দীদের নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারের উদ্দেশে ছেড়ে গেলো শেষ প্রিজন ভ্যানটি।শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটি ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বন্দীদের নিয়ে যায় শেষ ভ্যান। তথ্যটি সাংবাদিকদের জানান অতিরিক্ত কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল ইকবাল হাসান।

তিনি বলেন, ‘এই বহরের মাধ্যমে পুরো ৬ হাজার ৫১১ জন পুরুষ বন্দীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর প্রক্রিয়া শেষ হলো।’

তিনি আরো বলেন, ‘সারা দিনে মোট ১৯টি বহলে এসব বন্দীদের স্থানান্তর করা হয়।’

এদিকে, কারাসূত্রে জানা যায়, কেরানীগঞ্জ কারাগারে নারী ও শিশুদের থাকার ব্যবস্থা না থাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব নারী ও শিশু বন্দীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া যুদ্ধাপরাধী ও রাজনৈতিক হেভিওয়েট নেতাদেরও পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। বাকি সাড়ে ৬ হাজার বন্দীকে কেরানীগঞ্জের স্থানান্তরের কার্যক্রম শুক্রবার সকাল থেকে শুরু করে কারা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে বেশ কয়েকটি বড় আবাসিক ভবন গড়ে ওঠায় এর নিরাপত্তা ও গোপনীয়তা উভয়ই বিঘ্নিত হচ্ছে বলে উপলব্ধি করে সরকার। এরপর ১৯৯৪ সালে কারাগারটি সরিয়ে নিয়ে দুটি কারাগার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে একটি গাজীপুরের কাশিমপুরে ও অন্যটি কেরানীগঞ্জে। এরপর ২০০৬ সালে একনেকে কেরানীগঞ্জে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। আর বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০১১ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু পরে তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৭ সাল পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১০ এপ্রিল কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দী ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৯৪ একর জায়গার ওপর ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম এ কারাগারটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে