বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় এক গ্রামে ২৪ জনকে হত্যা করেছে আইএস

 

নিজস্ব প্রতিবেদক : সিরিয়ার একটি গ্রামে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি-আরব জোট থেকে উত্তর সিরিয়ার ওই গ্রামটি আইএস দখলে নেওয়ার পর এক দিনে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।আজ শুক্রবার মনিটরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে এএফপি।

syria-attackpic_121846_136668

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) থেকে বুয়ির নামের ওই গ্রামটি দখলে নেওয়ার পর গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস।

গ্রামটি মানবিজ শহর থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি সীমান্ত এবং আইএসের সদর দপ্তর বা কার্যত রাজধানী হিসেবে পরিচিত রাকা শহরের মূল প্রবেশপথে অবস্থিত।

সিরিয়ার অভ্যন্তরীণ সূত্র থেকে তথ্য নিয়ে অবজারভেটরি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রচণ্ড আক্রমণের পর আইএস মানবিজের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম দখলে নেয়।

গত ৩১ মে থেকে এসডিএফ মানবিজ শহরটি আইএসের কাছ থেকে উদ্ধারের জন্য বিমান হামলা চালিয়ে আসছে। এই জোট এরই মধ্যে শহরে প্রবেশ করেছে। কিন্তু আত্মঘাতী জিহাদিদের গাড়িবোমা হামলার মুখে পড়ছে বারবার।

প্রসঙ্গত, পাঁচ বছরের সংঘাতে সিরিয়ায় প্রায় ২ লাখ ৮০ হাজার লোক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত