বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি: উচু রাস্তায় আশ্রয় নিচ্ছে মানুষ

 

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে। বন্যার সঙ্গে লড়ছেন জেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১শ ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানিও।

home_136611

খোঁজ নিয়ে জানাগেছে, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছে উচু রাস্তা এবং স্কুলে। বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হতে শুরু করেছে শিশু ও বানভাসীরা।

গত ৫ দিনে বন্যার পানিতে ডুবে মারা গেছে ৪ শিশু। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০টি ইউনিয়নের মানুষ। অধিকাংশ বানভাসী কাজকর্ম না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে ২ শতাধিক স্কুল, কলেজ এবং মাদরাসা।

পানি ঢুকে পড়েছে দেওয়ানগঞ্জ- ইসলামপুর রেল লাইনেও।

জেলা প্রশাসন ইতিমধ্যে বন্যার্তদের মাঝে ২৬৭ মেট্রিক টন চাল, ২ লাখ ২০ হাজার নগদ টাকা এবং ১৭শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। বন্যা কবলিত এলাকায় সিভিল সার্জন অফিস প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত