,

বগুড়ায় আইএস পরিচয়ে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন আইএস এর নামে চিঠি দিয়ে বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি ভাদুরী চেনু ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

bogra is chiti 28-07-16 (2)_136557

জানাগেছে, ডাকযোগে পাঠানো একটি চিঠি গত বুধবার হাতে পান পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী। চিঠি পড়ার পর তিনি বিষয়টি সদর থানায় অবহিত করেন।ওই চিঠিতে উল্লেখ রয়েছে “বিশ্ব পদে জয় আনতে আমরা আছি পুরোহিত নিধন করতে। বর্তমানে তোর পালা। ঝিনাইদহের পুরোহিত শামানন্দকে হত্যার পর তোর পালা ছিল। তাই তুই আর তোর ছেলেকে একসঙ্গে টার্গেট ছিল বা আছে। তোর যদি কিছু খাইতে মন চায় তুই ভালো করে খেয়েনে। এর বেশি আমরা কিছু বলতে পারিব না। বগুড়া জেলার মধ্যে পীরগাছা আমাদের বড় টারগেট।”

এরপর বি:দ্র: দিয়ে লেখা রয়েছে “আমরা যাকে টার্গেট করি তাকে ছাড়িনা। তোদেক কেউ বাঁচাতে পারবেনা। তোকে আর তোর ছেলেকে বাড়ী হতে বাহির হইলেই মারবো।”

এদিকে আইএস এর নামে চিঠি দিয়ে পুরোহিতকে হত্যার হুমকির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান ও সদর থানার ওসি আবুল বাসার পীরগাছা বন্দর কালীমাতা ও শিব মন্দির পরিদর্শন করেন। এসময় তারা পুরোহিতের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যবস্থা করেন। একই সাথে পুরোহিত ও এলাকাবাসীকে সজাগ থাকার পরামর্শ দেন।

এঘটনার পর থেকে দু’জন পুলিশ কনস্টেবল ও ৪ জন গ্রাম পুলিশ পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দির পাহারা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে