বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হুজি’ নামে সংগঠিত হচ্ছে জঙ্গিরা, ৫১ পরিবারকে সহায়তা

dmp_manirul_briefনিউজ ডেস্ক : জঙ্গিদের নতুন একটি গ্রুপ ‘হুজি’ নামে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ সংগঠনটি এরই মধ্যে ৫১টি পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মনিরুল ইসলাম।

তিনি জানান, গত ২১ জুলাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজনকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদকালে গ্রেফতার তিন জঙ্গি রিমান্ডে জানায়, ঢাকা মহানগর হুজির সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সাগর বিন ইমদাদ। বাংলাবাজারে তার মাকতাদাউল কোরআন নাম নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এই প্রকাশনার মাধ্যমে জিহাদি বই ও লিফলেট ছাপিয়ে তিনি হুজিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা চালান। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার ‘জিহাদি’ বই জব্দ করে পুলিশ।

এদিকে হুজি কমান্ডার নাজিমুদ্দিনসহ দুইজনের গ্রেফতার হওয়ার খবর পেয়ে খালিদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে যায় বলে জানান মনিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত