বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে খাবার খেয়ে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

1469675647নিজস্ব প্রতিবেদক : নড়াইলের আগদিয়া-শিমুলিয়া এলাকায় খাবার খেয়ে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো ২০ জন। বুধবার দিবাগত রাতে ওই এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদরাসায় (এতিমখানা) এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮) ও শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ১২ জনকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে একছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরো দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নড়াইল সদর হাসপাতলের ডা. অনিক সাহা বলেন, ধারণা করা হচ্ছে-খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।