,

মেহেরপুরে মাটির নিচ থেকে শক্তিশালী হাতবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বাড়িবাঁকা গ্রামে মাটির নিচ থেকে ছয়টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

 

bbc pic_136488

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৬টার দিকে বাড়িবাঁকা গ্রামের ডাক্তারপাড়া এলাকায় মালয়েশিয়াপ্রবাসী সাইদুর রহমানের বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শেখ আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে শক্তিশালী তাজা ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এলাকায় নাশকতা ঘটানোর জন্য বোমাগুলো এনে ওই স্থানে পুঁতে রেখেছে।

শেখ আশরাফ আলী বলেন, ‘বোমাগুলো খুবই বড় আকৃতির এবং শক্তিশালী। তাই সাধারণভাবে বোমাগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। আজ এসপি স্যার এলে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবে। আপাতত খোলা জায়গায় পানিভর্তি বালতিতে সেগুলো রাখা হয়েছে।’

এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ