বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে খাবারে বিষক্রিয়ায় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় খাবারে বিষক্রিয়ায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

f50e5a4984348b73b741a0193d323c94-56d2f68f90aa2

বুধবার দিবাগত রাতে ওই এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮) ও শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা একছাত্রকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নড়াইল সদর হাসপাতলের ডা. অনিক সাহা বলেন, ধারণা করা হচ্ছে-খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত