বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ৫

moheshpurঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুর উপজেলার কাটাখালী ব্রিজের কাছে কচু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার রাত নয়টার দিকে ট্রাকটির সামনের চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি জীবননগরের উতলি বাজার থেকে খুলনায় যাচ্ছিল।

নিহতদের নামপরিচয় জানা না গেলেও তাদের কয়েকজনের বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।

ঝিনাইদহ দমকল বাহিনীর উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ট্রাকের নিচ থেকে পাঁচটি লাশ উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত