বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্ধ হওয়া ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ পাবে’

Nahidনিউজ ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়া অন্যান্য (আউটার) ক্যম্পাস বন্ধ ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধের নির্দেশনায় যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৬’ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় সে বিষয়েও সরকার সহযোগিতা করবে।

শিক্ষামন্ত্রী বলেন, এটা আইনেই আছে কেউ আউটার ক্যাম্পাস খুলতে পারবে না। একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় থাকবে এবং সেখানে শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইন লংঘন করে যত্রতত্র ক্যাম্পাস খুলে সার্টিফিকেট ব্যবসা করছিল, তা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরোও বলেন, ‘এর আগেও এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল কিন্তু ওই সমস্ত বিশ্ববিদ্যালয় হাইকোর্ট থেকে ‘স্টে অডার’ নিয়ে কার্যক্রম চালাচ্ছিল। হাইকোর্ট এখন তাদের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে, তাই পুনরায় এ নির্দেশনা দেয়া হয়েছে।’

দারুল ইহসান ও আউটার ক্যাম্পাস বন্ধ করার প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আইনেই (বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০) আছে কেউ আউটার ক্যাম্পাস করতে পারবে না। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে শিক্ষার্থীরা লেখাপড়া করবে। সে (শিক্ষার্থী) যদি তার ক্যাম্পাস, ভিসিকে না চেনে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে পরিচিত না হয়, রাজশাহী থেকে একটা সার্টিফিকেট পেয়ে গেল, এতে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় শিক্ষা হলো না। বিশ্ববিদ্যালয় একটাই হবে এবং এটা অখণ্ড জমির মধ্যে হবে বলেও তিনি জোর দিয়ে বলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত