,

জঙ্গি দমনে উন্নত বিশ্বের চেয়ে বেশি সাফল্য আমাদের : ডিএমপি কমিশনার

asaduzzaman-dmp_comissionerনিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মনে করেন, জঙ্গি দমনে উন্নত বিশ্বের চেয়ে বেশি সফলতা বাংলাদেশের। তিনি বলেছেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।

বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী’ এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ বেতার এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ আইনশৃংখলা সমস্যা নয়, এটি নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না। জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে।

জঙ্গিবাদ সামাজিকভাবে মোকাবিলা করতে হবে এমন আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম!

জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।

এসময় জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যারা পুলিশের সমালোচনা করেন, তাদের কঠোর সমালোচনা করেন ডিএমপি কমিশনার।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে