নাশকতা মামলা: বিএনপি নেতা বুলুসহ ৫৯ জনের বিরুদ্ধে পরোয়ানা
নিউজ ডেস্ক : বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।
মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি নাশকতার মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আদালত এ পরোয়ানা জারি করেন।
এর আগে চলতি বছরের প্রথমদিকে আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, হাবিবুন নবী খান সোহেল, মীর শরাফত আলী শফু, মারুফ কামাল খান প্রমুখ।
২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করে।











