,

নিখোঁজ হাসান খালেদের লাশ মিলল বুড়িগঙ্গায়

নিজস্ব প্রতিবেদক : ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নিখোঁজ হাসান খালেদের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

 

Hasan1469524934

মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয় বলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস হাসান জানিয়েছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ শনাক্ত করেন হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসান।’

ওসি ফেরদৌস হাসান বলেন, ‘সকালে লাশটি পাওয়ার পর পকেটে থাকা ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হয় এটি হাসান খালেদের লাশ। নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার ভাই ও সহকর্মীরা থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন।’

গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন ডিবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী মো. হাসান খালেদ। রোববার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার শ্যালক শরিফুল আলম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে