,

গুলশান হামলায় ভারতীয় নাগরিকসহ দুজনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোঁরা হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন ভারতীয় নাগরিকসহ দুজন।

 

1468775495

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুজনকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সাক্ষ্য রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে দুজন সাক্ষী দেন।

পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষী দেওয়া দুজন ব্যক্তি হলেন-ভারতীয় নাগরিক সত্য প্রকাশ ও বাংলাদেশের শাহীন।

গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় তারা ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে।

পরের দিন সকালে যৌথবাহিনীর অভিযানে নিহত হয় ছয় হামলাকারী। এ নিয়ে হামলায় মোট ২৮ জন নিহত হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে