বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত নয় ‘জঙ্গির’ নাম-ঠিকানা জানতে চায় পুলিশ

police-banglaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে নিহত নয় ‘জঙ্গির’ ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিহত ব্যক্তিদের নাম–ঠিকানাসহ বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে পুলিশ।

ডিএমপির ফেসবুক পেজে আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নয়জনের ছবি প্রকাশ করা হয়। এরপর বলা হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। আজ রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। অথবা ই–মেইল করুন [email protected] ই–মেইলে।’

এর আগে আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিহত ব্যক্তিদের ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হবে।

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

এক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এ অভিযান চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে গুলশানের মতো বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত