,

সৌদি আরবে বাংলাদেশি গৃহশ্রমিকদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার

No-Curb-For-Bangladeshi-379x400বাংলাদেশ থেকে পুরুষ গৃহশ্রমিক নিয়োগে স্থগিতাদেশ নেই বলে সৌদি আরবের শীর্ষ একজন কূটনৈতিক জানিয়েছেন। সোমবার সৌদি আরবের ওই কূটনৈতিক আরব নিউজকে এ তথ্য জানান। সৌদিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর সারোয়ার আলম সৌদিতে বাংলাদেশি নারী ও পুরুষ গৃহশ্রমিক নিয়োগ স্বাভাবিক ও চলমান রয়েছে বলে জানান। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
সারোয়ার আলম জানান, সৌদি আরব ও বাংলাদেশের সরকার নিবিড়ভাবে কাজ করছে। দুই দেশের শ্রম মন্ত্রণালয় সৌদিতে গৃহশ্রমিক সহায়ক নিয়োগ দিতে কাজ করছে। পুরুষ গৃহশ্রমিক নিয়োগে জয়েন্ট টেকনিক্যাল কমিটির বৈঠকে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে জনশক্তি খাতে সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানান তিনি।
সৌদি আরবে ১৩ লাখ শ্রমিকের মধ্যে ৬০ হাজার নারী শ্রমিক রয়েছে। জুন মাস থেকে পুরুষ গৃহশ্রমিকদের সৌদির ভিসা দেওয়া শুরু হয়েছে। সীমিত পরিসরে নিয়মিত বাংলাদেশি শ্রমিকদের সৌদি আরবের ভিসা দেওয়া হচ্ছে। প্রতি মাসে সৌদিতে গড়ে ৬ হাজার নারী শ্রমিক আসছে। ৪৮টি ক্যাটাগরিতে সৌদিতে বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরবে সেবা দিচ্ছে বলে জানান সারোয়ার আলম।
জানুয়ারিতে শ্রমমন্ত্রী মাফরিজ আল হাকাবানি ও বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী নূরুল ইসলাম প্রতি বছর সৌদিতে শ্রমিক আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেন। দ্বিপার্শ্বিক বৈঠকের সময় দুই দেশের মন্ত্রী পারস্পরিক জনশক্তি সহায়তা বাড়াতে গুরুত্বারোপ করেন। বৈঠকে অভিবাসন খরচ কমিয়ে প্রশিক্ষিত পুরুষ শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত ২৩ জুলাই সৌদি আরব বাংলাদেশি অবিবাহিত পুরুষ শ্রমিকদের ভিসা দেয়া সাময়িক স্থগিত করেছিল। দেশটির কর্তৃপক্ষ বলেছিল, যাদের এমন গৃহশ্রমিক প্রয়োজন তারা যেন অন্য কোন দেশ থেকে তাদের চাহিদা মেটানোর চেষ্টা করেন। তবে অন্য দেশ থেকে পুরুষ গৃহকর্মী নেয়ার অনুমতি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং তা নির্ভর করে যিনি নিয়োগ দেবেন তার বৈবাহিক অবস্থার ওপর।
এর আগে বাংলাদেশি নন এমন ‘সিঙ্গেল’ পুরুষ গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় তিনটি ক্যাটাগরি করে দেয়। তাতে ড্রাইভার, গৃহস্থালির কাজ ও নার্সের মতো পদে পুরুষ নিয়োগের অনুমতি দেয়া হয়। অন্যদিকে ‘সিঙ্গেল’ নন এমন বাংলাদেশি পুরুষকে গৃহকর্মে নিয়োগের অনুমতি দেয়া হয়।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খাইল অন্য গ্রুপের শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার জন্য বাংলাদেশি অবিবাহিত পুরুষদের নিয়োগ স্থগিত করার ঘোষণা দিয়েছিলের। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে