,

কল্যাণপুরের জঙ্গি আস্তানা: বাড়ির মালিকের স্ত্রী-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলে মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমদ এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে তথ্য গোপন রাখার কারণে ৫৪ ধারায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।

 

9eb6c2b4afbf2822dac368844acb1ec0-34_136286

আজ মঙ্গলবার ভোর রাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ জন সন্দেহভাজন জঙ্গি মারা যায়। অভিযানের সময় হাসান নামে একজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ প্রবাসী। তার স্ত্রী ও সন্তান বাড়ির দোতলায় বসবাস করেন। গ্রেফতারকৃত দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ সকালে ঘটনাস্থল পরিদর্শক করে সাংবাদিকদের বলেন, নিহতরা গুলশান-শোলাকিয়ায় হামলাকারী গ্রুপের সদস্য। নিহতরা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

এর আগে গুলশান ও শোলাকিয়ায় হামলার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও মিরপুরের দুই বাড়ি মালিককে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে