,

শত বছরে বাংলাদেশিদের উচ্চতা বেড়েছে সামান্যই

 

নিজস্ব প্রতিবেদক :  গত এক শতকে বাংলাদেশের মানুষের গড় উচ্চতা খুব সামান্যই বেড়েছে। নারীদের ক্ষেত্রে বৈশ্বিক উচ্চতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৮তম। আর পুরুষদের ক্ষেত্রে এ অবস্থান ১৮৫তম।২০০টি দেশের ওপর পরিচালিত এক জরিপ শেষে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ই-লাইফে এ তথ্য জানানো হয়েছে। ১৮৯৬ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানুষের উচ্চতা পরিবর্তনের হার সম্পর্কে জানা গেছে।

Bangladesh1469522313

তালিকায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের বাস নেদার‌ল্যান্ডসে, আর লম্বা নারীদের বাস লাটভিয়ায়। বর্তমানে ডাচ পুরুষদের গড় উচ্চতা ১৮৩ সেন্টিমিটার (ছয় ফুট)। আর লাটভিয়ার নারীদের ক্ষেত্রে গড় উচ্চতা হচ্ছে ১৭০ সেন্টিমিটার (পাঁচ ফুট সাত ইঞ্চি)। এ ছাড়া গত এক শতকে ইরানে পুরুষদের উচ্চতা ১৬ সেন্টিমিটার এবং দক্ষিণ কোরিয়ায় নারীদের উচ্চতা ২০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।

সূচকে দেখা গেছে, গত এক শ বছরে বাংলাদেশে নারীদের উচ্চতা বেড়েছে খুব সামান্যই। ১৮৯৬ সাল থেকে শুরু করে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে নারীদের উচ্চতা বেড়েছে ৫ দশমিক ২ সেন্টিমিটার। অপরদিকে একই সময়ে পুরুষদের উচ্চতা বেড়েছে ৯ দশমিক ৩ সেন্টিমিটার। নারীদের ক্ষেত্রে বৈশ্বিক উচ্চতা সূচকে সর্বশেষ দেশটি হচ্ছে গুয়াতেমালা। অর্থাৎ বিশ্বের খর্বকায় নারীদের বাস এ দেশটিতে। সূচকে এ দেশটি থেকে থেকে মাত্র দুই ধাপ এগিয়ে বাংলাদেশে।

গবেষকরা জানিয়েছেন, উচ্চতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে বংশগত প্রভাব খুব বেশি নয়। গবেষক দলের প্রধান মজিদ এজ্জাতি বিবিসিকে বলেছেন, উচ্চতার তারতম্যের ক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশকে বংশগত কারণ হিসেবে ব্যাখ্যা করা যায়। কিন্তু সময়ের আবর্তনে যে পুরো বিষয়টি কেবল এর মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। বংশগতির কারণে এত দ্রুত পরিবর্তন হয় না এবং পুরো পৃথিবীতে এত ব্যাপক পরিবর্তন আসে না। তাই সময়ের আবর্তনে এবং বিশ্বব্যাপী বৈচিত্র্যের পেছনে পরিবেশগত প্রভাবটাই সবচেয়ে বেশি।’

তিনি জানান, উচ্চতার তারতম্যের ক্ষেত্রে উন্নত স্বাস্থ্যসেবা, পয়ঃব্যবস্থা ও পুষ্টি হচ্ছে মুখ্য উপাদান। এ ছাড়া মায়ের স্বাস্থ্য ও গর্ভকালীন পুষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

গবেষণায় বলা হয়েছে, লম্বা মানুষরা দীর্ঘায়ু হয় এবং তাদের হৃদরোগের ঝুঁকি কম থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, বেশ কয়েকটি ক্যান্সার সংশ্লিষ্ট রোগে আক্রান্তের ঝুঁকি তাদের বেশি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ